National

বড় ধাক্কা, ভোটের মুখে কংগ্রেস ছাড়লেন অল্পেশ

গুজরাটের কংগ্রেস বিধায়ক তথা সেখানকার ঠাকোর সেনার অন্যতম নেতা অল্পেশ ঠাকোর কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন। কংগ্রেস ছাড়লেনও। বিধায়ক পদও ছাড়লেন। অল্পেশ ঠাকোরের ওপর সেখানকার গুজরাট ক্ষত্রিয় ঠাকোর সেনার চাপ ছিল। কিছুদিন ধরেই তাই অল্পেশের কংগ্রেসে থাকা নিয়ে টানাপোড়েন চলছিল। ভোটের মুখেই তাঁর কংগ্রেস ত্যাগ যে গুজরাটে কংগ্রেসের ভোটব্যাঙ্ক কিছুটা হলেও ধাক্কা হতে পারে সেটা কংগ্রেস নেতৃত্বও বুঝছিল। আর সেটাই হল। অল্পেশ ঠাকোর কংগ্রেস ছাড়লেন।

গুজরাট ক্ষত্রিয় ঠাকোর সেনা নিজেদের মধ্যে বৈঠক করে। তারপর তাদের তরফে অল্পেশ ঠাকোরকে জানিয়ে দেওয়া হয় যে ঠাকোর সেনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। তাই অল্পেশের আর কংগ্রেসে থাকার দরকার নেই। কংগ্রেসের সঙ্গ ত্যাগ করতে হবে তাঁকে। যদিও ঠাকোর সেনার সদস্য জগত ঠাকোর সাংবাদিকদের জানান, অল্পেশ ঠাকোর চাইলে কংগ্রেসে থাকতেই পারেন। বিধায়ক পদও ধরে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে তাঁকে ঠাকোর সেনার সঙ্গ ছাড়তে হবে।

দেখা গেল তাঁর পুরনো সংগঠন ঠাকোর সেনার সঙ্গেই থাকা শ্রেয় মনে করলেন অল্পেশ। ছেড়ে দিলেন কংগ্রেস। অল্পেশের দলত্যাগের ফলে একেবারে ভোটের মধ্যে সমস্যায় পড়ল কংগ্রেস। কারণ অল্পেশ গুজরাটে এক তরুণ মুখ হিসাবে পরিচিত। তাঁর একটা নিজস্ব ভোটব্যাঙ্কও রয়েছে। সেই ভোটব্যাঙ্কও অল্পেশের সঙ্গে সঙ্গে কংগ্রেস ত্যাগ করবে না তো? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গুজরাট কংগ্রেসের নেতাদের মনে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026