ফাইল : দিল্লি মেট্রো, ছবি - আইএএনএস
চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ নতুন কিছু নয়। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতা মেট্রোর যাত্রীদের কাছে এই ঘটনা যেমন অনেকদিন ধরেই পরিচিত। তেমনটা দিল্লি মেট্রোর যাত্রীদের কাছে নয়। ফলে বুধবার ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে দিল্লির রমেশ নগর স্টেশনে।
১২টার সময় গাড়ি যখন স্টেশনে ঢুকছিল তখনই আচমকা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক বছর ৬৫-র বৃদ্ধ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্টেশনে দাঁড়ানো অপেক্ষমাণ যাত্রীরা এই ঘটনায় চেঁচিয়ে ওঠেন। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় ওই লাইনে মেট্রো চলাচল।
মৃত বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ। কারণ ওই বৃদ্ধের কাছ থেকে কোনও পরিচয়পত্র মেলেনি। কেন তিনি আত্মহত্যা করলেন তাও পরিস্কার নয়। তাঁর পকেটে কোনও সুইসাইড নোটও পায়নি পুলিশ। ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…