National

মাটিকাটার সময় মাটিতেই চাপা পড়ে মৃত ১০

মাটিকাটার কাজ চলছিল পুরোদমে। যেমন মাটিকাটা হয়। মাটি কেটে কেটে গর্ত তৈরি হয়। আর কাটা মাটি জমা হয় কাটা অংশের চারপাশে। এভাবেই বিরাট অংশ জুড়ে চ্যানেল তৈরির জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এমন সময় আচমকাই তাঁদের ঘাড়ে হড়মুড়িয়ে পড়ে কেটে রাখা মাটির স্তূপ। কাটা অংশের চারপাশ জুড়ে রাখা মাটির স্তূপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু হয়।

মাটি সরিয়ে যখন সকলকে উদ্ধার করা হয় ততক্ষণে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় তেলেঙ্গানার তিলেরু গ্রামের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার পরই কাজ বন্ধ হয়ে যায়। উদ্ধারকার্যের তদারকি করেন উচ্চপদস্থ আধিকারিকরা।

এই ঘটনায় শোকাহত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। যেসব শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে যাবতীয় সাহায্য দেওয়ার দিকে নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার সবরকম বন্দোবস্তও করার নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026