National

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে খুন, বিয়ের ৩ মাসের মধ্যে মিলল যুবতীর দেহ

এক যুবতীর দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল গুরুগ্রামে। যুবতীর ৩ মাস হল বিয়ে হয়েছিল। আর বিয়ের ৩ মাসের মধ্যেই তাঁর দেহ উদ্ধার হল। মাথায় ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল দেহটিকে। পুলিশ ওই যুবতীর পরিচয় জানতে পেরেছে। তিনি আদপে অসমের বাসিন্দা। বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র নামে এক ব্যক্তিকে। তারপর ধর্মেন্দ্রর হাত ধরেই গুরুগ্রামে চলে আসেন তিনি। মৃতার নাম কাজল বলে জানতে পেরেছে পুলিশ।

সোমবার সকালে কাজলের দেহ গুরুগ্রামের নাথুপুর গ্রামে পাওয়া যায়। মৃতদেহ ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে দেহ উদ্ধারের পর কাজলের স্বামীর খোঁজ করতে গিয়ে প্রথমে তাকে পায়নি পুলিশ। পলাতক ধর্মেন্দ্রর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে তার নাগাল পায় গুরুগ্রাম পুলিশ।

ধর্মেন্দ্রর দাবি যে তার স্ত্রী কাজলের সঙ্গে অন্য কারও বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে তার সন্দেহ। তাই সে গত রবিবার নিজের দাদা সতীশের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে কাজলকে সঙ্গে নিয়ে আরাবল্লী পাহাড় এলাকায় নিয়ে যায়। সেখানেই কাজলের সঙ্গে ধর্মেন্দ্র ঝগড়া চরমে ওঠে। এর পর ধর্মেন্দ্র একটি পাথর দিয়ে কাজলের মাথা থেঁতলে দেয়। এমন ভাবে সে কাজলের মুখ থেঁতলে দেয় যাতে তাঁর পরিচয় জানা না যায়

সোমবার সকালে ধর্মেন্দ্র সতীশকে ফোন করে। ফোনটি ধরেন সতীশের স্ত্রী। তাঁর কাছেই ধর্মেন্দ্র নিজের দোষ স্বীকার করে ও কান্নায় ভেঙে পড়ে। সতীশের স্ত্রী বাড়ির মালিককে পুরো ঘটনা জানান। তাঁর সাহায্য নিয়েই তিনি পুলিশে খবর দেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026