National

তামিলনাড়ুকে তছনছ করে ভরদা চলল কর্ণাটক

তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র হয়ে কর্ণাটক। আপাতত সেই কর্ণাটকের দিকেই পাড়ি দিল ঘূর্ণিঝড় ভরদা। তবে তা শক্তি অনেকটাই হারিয়েছে। ফলে ঘূর্ণিঝড় থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে ভরদা। যার জেরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। এদিকে ভরদার দাপটে তছনছ হয়ে গেছে চেন্নাই সহ তামিলনাড়ুর বড় অংশ। এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ১০ জনের মৃত্যু হয়েছে। অগুন্তি গাছ ভেঙে পড়েছে। গাছের তলায় চাপা পড়ে অনেকগুলি গাড়ি, স্কুটার, বাইক দুমড়ে গিয়েছে। ঝড়ের শক্তি এতটাই বেশি ছিল যে চেন্নাইতে দুটি ট্রাক উল্টে গেছে। গ্রামগুলোর অবস্থা শোচনীয়। বহু বাড়ি ভেঙে পড়েছে। অনেক বাড়ির চাল উড়ে গেছে। নষ্ট হয়েছে ফসল। এদিকে ২৪ ঘণ্টার ওপর বিদ্যুৎহীন অবস্থায় কাটানোর পর এদিন বেলা থেকে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। আবহবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় ভরদা স্থলভূমিতে আছড়ে পড়ার পর যত এগিয়েছে ততই তার শক্তিক্ষয় হয়েছে। ফলে এখন তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণ অন্ধ্র ও উত্তর তামিলনাড়ুতে টানা বৃষ্টি হচ্ছে। তবে ক্রমে তা কর্ণাটকের দিকে সরছে। যদিও কর্ণাটকে কোনও তাণ্ডব চালানোর অবস্থায় সেটি নেই। কর্ণাটকের একটা বড় অংশে সামনের দুদিন একটানা নিম্নচাপের বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দিয়েছেন তাঁরা।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026