National

উপত্যকায় ফের টার্গেট সাধারণ মানুষ, বন্দুকবাজের গুলিতে মৃত দোকানদার

একজন দোকানদার। সাদামাটা সাধারণ মানুষ। ব্যবসা করে জীবন ধারণ করেন। পরিবার চালান। তাঁকে নৃশংসভাবে গুলি করে মারল এক বন্দুকবাজ। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের বারামুলা শহরে। বারামুলার খোওয়াজা বাগ এলাকার বাসিন্দা মজিদ ভাট। স্থানীয় মানুষজন তাঁকে রাজু মিস্ত্রি নামেও চেনেন। তিনি শনিবার দোকানেই ছিলেন। তখনই এক বন্দুকবাজ আচমকা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় মজিদের।

পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে। তবে কে এই বন্দুকবাজ তা পরিস্কার নয়। কেনই বা মজিদকে গুলি করা হল তাও তদন্ত সাপেক্ষ। এটা জঙ্গিদের কাজ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তব ঘটনা পরম্পরার ভিত্তিতে মনে করা হচ্ছে এটা জঙ্গিদেরই কাজ। কারণ জঙ্গিরা এখন পরপর সাধারণ মানুষকে টার্গেট করছে। তাঁদের গুলি করে মারছে। প্রসঙ্গত এই বারামুলা শহরকেই মাস তিনেক আগে জঙ্গিমুক্ত শহর বলে ঘোষণা করেছিল পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে শনিবার। আর ঠিক আগের দিন শুক্রবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় অন্য এক দোকানদারকে গুলি করে জঙ্গিরা। তিনি প্রাণে বেঁচে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তার পরদিনই ফের বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল মজিদ ভাট নামে আর এক দোকানদারের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026