National

গাড়িকে ধাক্কা মেরে রাস্তায় ডিগবাজি খেল বাস, মৃত ৫

প্রবল গতিতে ছুটে আসছিল পর্যটক বোঝাই বাসটি। উল্টোদিক থেকে আসছিল একটি গাড়ি। গাড়িতে ৫ জন আরোহী ছিলেন। হাইওয়েতে প্রবল গতিতে থাকা ট্যুরিস্ট বাসটি সোজা এসে ধাক্কা মারে গাড়িটিতে। গাড়িটিতে প্রচণ্ড ধাক্কা‌য় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। অন্যদিকে ধাক্কার পর নিয়ন্ত্রণ হারানো বাসটি রাস্তার ওপরই ডিগবাজি খায়।

শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলার বরেলি হাইওয়ের ওপর। গাড়িটি সংঘর্ষের জেরে দুমড়ে যায়। তারওপর তাতে আগুন ধরে যায়। যার জেরে গাড়িতে থাকা ৫ আরোহীর প্রাণ গেছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। ঘটনার পর স্থানীয় মানুষই প্রথমে ছুটে এসে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

গাড়িতে ধাক্কা মারার পর বাসটিও রাস্তায় ডিগবাজি খায়। যার জেরে বাসে থাকা ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে নেপাল থেকে বাসটি আসছিল। এই দুর্ঘটনায় বাসের চালকের গাফিলতি রয়েছে, নাকি বাসটিতে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026