National

১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বহুতলে ভাড়া ফ্ল্যাটে থাকতেন তিনি। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু। একসঙ্গেই ফ্ল্যাট শেয়ার করে থাকা। বহুতলের ৬ তলায় থাকতেন রবি হেরিওয়াল। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর ৩০-এর রবি শনিবার ঝাঁপ দেন ৬ তলা থেকে। অত উঁচু থেকে নিচে পড়ার পর বাঁচার আর কোনও সম্ভাবনা ছিলনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শনিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২১-এ। চাকরি করতেন একটি বহুজাতিক সংস্থায়। আর্থিক দিক থেকে সচ্ছল ওই যুবক আচমকা আত্মঘাতী হওয়ায় হতবাক তাঁর বন্ধুরাও। ঝাড়খণ্ডের বাসিন্দা রবি কর্মসূত্রেই নয়ডায় ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনও কারও কাছে পরিস্কার নয়।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারকেও খবর দিয়েছে পুলিশ। তিনি আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে কেন আত্মহত্যা বা এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026