National

ভোরবেলা চলন্ত ট্রাকে পিছন থেকে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, মৃত ৮

শুক্রবার ভোর ৫টা। এক্সপ্রেসওয়ে ধরে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। তার চেয়েও বেশি গতিতে ছিল ট্রাকের পিছনে থাকা একটি যাত্রীবোঝাই বাস। ট্রাকটিকে কাটাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে চলন্ত ট্রাকের পিছনে। দুর্ঘটনায় দুমড়ে যায় বাসের সামনের অংশ। ট্রাকেরও পিছন দিকের অনেকটা অংশের ক্ষতি হয়। বাস থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ। থমকে যায় অন্যান্য গাড়ি। আশপাশ থেকে মানুষজন ছুটে আসেন উদ্ধারে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ের ওপর কারাউলি গ্রামের কাছে। ঘটনাস্থলেই ১ মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২৪ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগান। বাসটি আগ্রা থেকে নয়ডা যাচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান ভোরের আলো আঁধারিতে বাসের চালক ভাল করে ট্রাকটিকে ঠাওর করে উঠতে পারেননি। তারওপর গতি তো ছিলই। সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারান চালক।

ঠিক কী হয়েছিল তা বাস চালককে জিজ্ঞাসার আর সুযোগ নেই। কারণ এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। এদিকে দুমড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের বার করে আনতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারীদের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঠিক কী হয়েছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026