প্রতীকী ছবি
বোর্ডিং স্কুল। সেখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল ঘুরতে। সেই ট্রিপে ছিল সপ্তম শ্রেণির ছাত্র বাসু যাদব। অভিযোগ ঘুরতে বেরিয়ে সে একটি দোকান থেকে একটি বিস্কুটের প্যাকেট চুরি করে। কিন্তু ধরা পড়ে যায়। সেই ঘটনা সামনে আসতেই বেড়ানো মাঝপথে বন্ধ করে সকলকে বোর্ডিংয়ে ফিরিয়ে আনা হয়। তলব করা হয় বাসুকে। সেখানে উঁচু ক্লাসের ছাত্ররা তাকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারতে শুরু করে। মারের মাঝে মাঝে তার গায়ে ঢেলে দেওয়া হয় বরফ ঠান্ডা জল। তারপর ফের মার।
এভাবে চলার পর বাসু অচেতন হয়ে পড়ে। তাকে স্কুলের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ এই ঘটনার পর স্কুলের উচিত ছিল পুলিশকে ঘটনা জানানো। তা না করে তারা বিষয়টিকে ধামাচাপা দিতে স্কুলের কম্পাউন্ডের মাটি খুঁড়ে সেখানে বাসুর দেহ পুঁতে দেয়।
বাসুর মৃত্যু নিয়ে পরে সেখানে যান উত্তরাখণ্ডের শিশু অধিকার রক্ষার্থে তৈরি সরকারি কমিশন-এর চেয়ারপার্সন ঊষা নেগি। রানিপোখরির ওই স্কুল ঘুরে দেখে পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। তদন্তে নেমে পুলিশ এক এক করে ঘটনা সম্বন্ধে অবহিত হয়। গ্রেফতার করা হয় ওই বোর্ডিং স্কুলের ওয়ার্ডেন, ম্যানেজার, শরীর শিক্ষার শিক্ষক ও ২ ছাত্রকে।
স্কুলের মালিক যদিও ঘটনার পর থেকে বেপাত্তা। তার খোঁজ চলছে। ঊষা নেগি ওই ব্যক্তিকে দ্রুত খুঁজে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশকে। এছাড়া পুলিশকে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…