National

বাড়িতে আগুন, আটকে পড়ে ঝলসে মৃত ২ শিশু

চারিদিকে আগুন জ্বলছে। তার লেলিহান শিখা গোটা ফ্লোরটাই গ্রাস করেছে। তারই মধ্যে একটি ৬ বছরের ও একটি ৭ বছরের বাচ্চা কিছু বুঝে উঠতে পারছেনা কোন দিক দিয়ে গেলে প্রাণে বাঁচবে তারা। ক্রমশ আগুন তাদের গ্রাস করে। উদ্ধারকাজ চালু হলেও তাদের কাছে যখন দমকল কর্মীরা পৌঁছন ততক্ষণে অনেকটাই আগুনে ঝলসে গেছে ৬ বছরের আয়েশা ও তার তুতো ভাই ৭ বছরের জাইদ। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির শাহিন বাগ এলাকায়। এখানে একটি ৪ তলা বাড়ির দোতলায় প্রথমে আগুন লাগে। দ্রুত তা তৃতীয় ও চতুর্থ তলে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরও সেখানে বাড়ির কয়েকজন মহিলা ও ২ শিশু উপস্থিত ছিল। দমকল উদ্ধারকাজ শুরু করে মহিলাদের বার করে আনতে সমর্থ হয়। ওই ২ শিশুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও তাদের হাসপাতালে মৃত্যু হয়।

দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন ছড়ায়। বাড়িটি এহসান মালিক নামে এক ব্যক্তির। একতলা ও দোতলায় তাঁর আসবাবের দোকান রয়েছে। বাকি ২টি তলায় তাঁর পরিবারে বাস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026