প্রতীকী ছবি
স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া। আর তার জেরেই রাগে অন্ধ হয়ে তাঁর ২ সন্তান ৭ বছরের মেহেক ও ৩ বছরের আফরানকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন মা। ৪ তলার ওপর থেকে ২ সন্তানকে ঠেলে ফেলে দেন তিনি। ২ সন্তানকে ঠেলে দিয়ে তাদের পিছনে নিজেও ঝাঁপ দেন। অত উঁচু থেকে ১ তলায় পড়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশুর।
ঘটনাটি ঘটেছে দিল্লির লক্ষ্মীনগর এলাকার ললিতা পার্কে। প্রতিবেশিরা উপর থেকে পড়ার দুম করে আওয়াজ পান। তারপরই তাঁরা পুলিশে খবর দেন। গত সোমবার রাতে স্বামীর সঙ্গে প্রবল ঝগড়া হয় ৩৪ বছরের আলিয়ার। তারপরই তিনি ২ সন্তানকে চারতলার বারান্দা থেকে ঠেলে ফেলে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ জানাচ্ছে আলিয়া একতলায় এসে পড়েননি। তিনি দোতলার বারান্দায় এসে পড়েন। তাঁর অবস্থা সংকটজনক। আপাতত তিনি এলবিএস হাসপাতালে চিকিৎসাধীন।
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামী মুনাওয়ার আলি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তারপরই এই কাণ্ড ঘটে। পুলিশ মুনাওয়ার আলিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…