National

রাতের অন্ধকারে গিরিখাতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৩

গত সোমবার রাত। অন্ধকারের মধ্যেই গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। বেসরকারি পরিবহণ সংস্থার ওই বাসে তখন অতিরিক্ত সংখ্যক যাত্রী ছিলেন। এমনই জানিয়েছে পুলিশ। পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল বাসটি। রাস্তার একদিকে গভীর গিরিখাত। ফলে বাস চালকের তৎপরতা প্রয়োজনীয়। এই সময় রাতের অন্ধকারে কোনওভাবে চালক বাসের ওপর নিয়ন্ত্রণ হারান। রাস্তা ছেড়ে রাস্তার গা ঘেঁষা গভীর গিরিখাতে উল্টে যায় বাসটি।

রাতের অন্ধকারে গিরিখাতে উল্টে যাওয়া বাস থেকে তখন ভেসে আসছিল যাত্রীদের আর্তনাদ। স্থানীয়রাই দ্রুত পুলিশে খবর দেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার ছিন্দওয়াড়া-নরসিংহপুর রোডের ওপর। এখানেই পাহাড়ি রাস্তায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর রাতেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। ৫০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাঁদের দেখতে হাসপাতালে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026