National

অভিনেত্রী সম্বন্ধে কুমন্তব্য, বর্ষীয়ান অভিনেতাকে সাসপেন্ড করল দল

ভোটের মুখে দলের অন্যতম সদস্য তথা অভিনেতা রাধা রবিকে দল থেকে সাময়িক সাসপেন্ড করল ডিএমকে। ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন ট্যুইট করে সেকথা জানিয়ে দিয়েছেন। কোনও মহিলা সম্বন্ধে কোনও বক্রোক্তি দল মেনে নেবে না বলেও পরিস্কার করে দিয়েছেন তিনি। ৬৬ বছর বয়সী রাধা রবি তামিল সিনেমা জগতে পরিচিত মুখ। বহু সিনেমায় সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ডিএমকে-র সদস্যও ছিলেন। যুক্ত প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে।

গত শনিবার তামিল সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা-র নতুন সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসে। আর তা দেখার পর রাধা রবি নয়নতারা-র সীতার মত কোনও দেবী চরিত্রে অভিনয় নিয়ে কটাক্ষ করেন। ইঙ্গিত করেন এই চরিত্রে এখন যে কাউকে কাস্ট করা হচ্ছে। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়েও কুইঙ্গিত করেন তিনি। যা নিয়ে তামিলনাড়ুতে হৈচৈ পড়ে যায়। তারপরই রবিবার রাধা রবিকে দল থেকে সাময়িকভাবে সাসপেন্ডের কথা জানিয়ে দেন স্ট্যালিন।

স্ট্যালিন জানিয়েছেন, রাধা রবির বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দলীয় শৃঙ্খলা ভেঙেছেন তিনি। মহিলাদের সম্বন্ধে তাঁর মন্তব্য মেনে নেওয়া যায় না। ডিএমকে এর কড়া ভাষায় নিন্দা করছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026