National

অটো ও বাইকে পরপর ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত ৫

অটোয় ছিলেন যাত্রীরা। অটো যাচ্ছিল গন্তব্যের দিকে। ঠিক সেই সময় উল্টোদিক থেকে লাগামছাড়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। অটোটি বুঝতে পারে ট্রাক চালকের নিয়ন্ত্রণের বাইরে ছুটছে। কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্রাকটি সোজা এসে ধাক্কা মারে অটোতে। অটোয় ধাক্কা মেরে পালাতে গিয়ে ট্রাকটি আবার গিয়ে ধাক্কা মারে একটি বাইকে। তারপরই ট্রাক ফেলে চম্পট দেয় ট্রাক চালক।

সোমবার সকালে ঘটনাটি ঘটে বিহারের পাটনার বখতিয়ারপুর এলাকার রানিসরাই গ্রামের কাছে। গ্রামের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতেই মৃত্যু হয় আরও ১ জনের। বাকি ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক চালক ট্রাক ফেলে পালায়। তার খোঁজ চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র কের ওই রাস্তায় যান চলাচল সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026