আগুন, প্রতীকী ছবি
একটি কাগজ কারখানায় বিধ্বংসী আগুন লেগে পুড়ে গেল বহু সম্পত্তি। তবে কোনও হতাহতের খবর নেই। কারও ক্ষতি না হলেও প্রচুর পরিমাণে মজুত কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য নষ্ট হয়ে গেছে। শনিবার দুপুর সওয়া ১টা নাগাদ ওই কারখানা থেকে আগুন দেখতে পান সকলে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।
দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভাতে হিমসিম খায়। সন্ধের দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দমকল। শুরু হয় ঠান্ডা করার কাজ বা কুলিং প্রসেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায়। এখানেই এই কাগজের কারখানার বেসমেন্টে আগুন প্রথমে লাগ। তারপর তা ছড়াতে থাকে। ৪৫০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই কারখানার ৩টি তল রয়েছে। রয়েছে একটি বেসমেন্ট।
আগুন লাগার কারণ এখনও অজানা। কেন আগুন লাগল তার খোঁজ শুরু হয়েছে। আগুনের জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। তবে কারখানার সিংহভাগই পুড়ে গছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…