গ্রেফতার, প্রতীকী ছবি
ভাং বা সিদ্ধি। অনেকের কাছেই সিদ্ধি নামটা পরিচিত। মাদকতার জন্য বহু পুরনো উপাদান সিদ্ধি। সেই সিদ্ধি থেকে তৈরি তেল এবার বাজেয়াপ্ত করল পুলিশ। একটি স্কুলের সামনে ৫টি গাড়ি আটকায় পুলিশ। আগে থেকে গোপন সূত্রে থাকা খবরের ভিত্তিতে পুলিশের এই হানার পর ওই গাড়িগুলি থেকে প্রচুর পরিমাণে সিদ্ধির তেল উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কেরালার তিরুবনন্তপুরমে। ভোটের আগে এই নিষিদ্ধ মাদক তেল নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারমধ্যে ১ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাকি ৪ জন কেরালার। তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
যে পরিমাণ সিদ্ধি তেল শুক্রবার উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা। এত বিশাল অঙ্কের তেল ভোটের মুখে বাজেয়াপ্ত হওয়ায় রীতিমত টনক নড়েছে প্রশাসনের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…