National

আতঙ্কের প্রহর গোনা শুরু, ধেয়ে আসছে ‘ভরদা’

নেল্লোর নয় এখন ঘূর্ণিঝড় ভরদার যা অভিমুখ তাতে চেন্নাই ও গুম্মিদিপোন্দি-র মাঝখানে আছড়ে পড়তে চলেছে সেটি। ওই পথেই স্থলভূমিতে ঢুকে পড়বে ভয়ংকর ভরদা। সোমবার সকালে চেন্নাই থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ভরদা। এগোনোর গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার। ফলে আবহবিদদের ধারণা সোমবার বিকেলের মধ্যেই ভরদা আছড়ে পড়তে চলেছে। আর তার জেরেই সোমবার সকাল থেকে চেন্নাই সহ করমণ্ডল উপকূলের অন্ধ্র ও চেন্নাই সংলগ্ন তামিলনাড়ুর উত্তর প্রান্ত ভেসে যাচ্ছে বৃষ্টিতে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই চেন্নাই জুড়ে যানচলাচল ব্যাহত। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। অনেক জায়গায় আগেভাগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে কোনও অবস্থার মোকাবিলায় তৈরি রাখা হয়েছে নৌবাহিনীকে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে প্রচুর পরিমাণে খাদ্য মজুত করা হয়েছে। রাখা হয়েছে ত্রিপল। সমুদ্রতট থেকে মানুষজনকে দূরে থাকতে বলা হয়েছে। তবে ভরদা আতঙ্কে চেন্নাই সহ বহু এলাকার মানুষই সোমবার সকাল থেকে নিজেদের গৃহবন্দি করে নিয়েছেন। এখন শুধু প্রহর গোনা। কখন এবং কতটা ভয়ংকর চেহারা নিয়ে ভরদা আছড়ে পড়তে চলেছে সেই দিকেই চেয়ে সকলে।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026