National

জমির কারবারিকে গুলি করে খুন, স্থানীয়রা ভাবলেন বাজির আওয়াজ

তখন মাঝরাত। বাজি ফাটানোর মত কয়েকটা আওয়াজ শুনতে পান কয়েকজন। কিন্তু ওই মাঝরাতে কে বাজি পোড়াচ্ছে দেখার জন্য বিছানা ছেড়ে ওঠার ইচ্ছে হয়নি কারও। কিন্তু সকালে এলাকায় বার হতেই চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপর পড়ে আছে এক মধ্যবয়সী রক্তাক্ত ব্যক্তির দেহ। সময় নষ্ট না করে দ্রুত পুলিশে খবর দেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুন শহরের কাছেই শুক্লাপুর এলাকায়। সোমবার ভোরে দেহটি খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তির নাম জয় করণ রাউতেলা। বয়স ৪০। পেশায় জয় করণ একজন জমির কারবারি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় মানুষজন মধ্যরাতে যে বাজির আওয়াজ পান সেগুলি আসলে গুলির আওয়াজ ছিল। জয় করণের দেহে ৪টি গুলি করা হয়। তারপর সেখানে তাঁর নিথর দেহ ফেলে চম্পট দেয় দুষ্কৃতিরা।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁর সঙ্গে কারও পেশাগত শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যরাতে রাস্তায় তিনি কী করছিলেন, কেনই বা বাড়ি থেকে ওই সময় তাঁকে বার হতে হয় তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026