দাউদাউ করে জ্বলছে একটি ট্যাক্সি। আশপাশে অন্য গাড়িও দাঁড়িয়ে। তাতেও আগুন ধরে যাওয়ার আশঙ্কায় তখন তটস্থ প্রত্যক্ষদর্শীরা। গাড়িতে কেউ নেই তো? এমন প্রশ্নও মাথায় এসেছে অনেকের। সব মিলিয়ে কোয়েম্বাটুর বিমানবন্দরের সামনে সোমবার সকালে হুলুস্থুলু বেধে গেল।
আগুন লাগলেও তখন গাড়িতে কেউ ছিলেন না। এটাই রক্ষে। ফলে আগুন থেকে হতাহতের খবর নেই। আশপাশের গাড়িগুলিও সুরক্ষিত ছিল। তবে যে ট্যাক্সিতে আগুন লাগে সেটির অনেকটা পুড়ে গিয়েছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
কেন আগুন লাগল? পুলিশের প্রাথমিক অনুমান কোনও যান্ত্রিক ত্রুটি থেকেই আগুন ধরে যায় গাড়িটিতে। তবে সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে। বিমানবন্দরের মত জায়গায় ট্যাক্সিতে আগুন কিছুক্ষণের জন্য এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি করে।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…