National

অন্ধকারে টাল সামলাতে না পেরে গঙ্গায় পড়ে মৃত যুবক

গত রবিবার রাত। ঘাটের কাছেই গঙ্গার ধারে ছিলেন বছর ২২-এর যুবক আশিস জালদি। কোনওভাবে টাল হারান তিনি। পড়ে যান গঙ্গায়। তাঁকে পড়ে যেতে দেখে হৈহৈ পড়ে যায় ঘাটে। দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। তাঁকে আধঘণ্টার মধ্যে উদ্ধারও করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের লছমনঝুলার মস্ত্রাম ঘাটে। লছমনঝুলা প্রসিদ্ধ তীর্থস্থান। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। গঙ্গা এখানে সবে সমতলে পা রেখে ছুটে চলে। কনকনে ঠান্ডা জল। তারমধ্যে প্রবল স্রোত। এই অবস্থায় জলে পড়লে নিজেকে রক্ষা করা কঠিন। ওর মধ্যেই ডুবুরি নামিয়ে খোঁজ হয় আশিসের। ডুবুরিদের তৎপরতাতেই আধঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।

আশিস জালদিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশিস দুর্ঘটনাবশত টাল সামলাতে না পেরেই গঙ্গায় পড়ে যান। নাকি তাঁকে কেউ ধাক্কা দেয়, সবই খতিয়ে দেখা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026