আগুন, প্রতীকী ছবি
আচমকা কাজ বন্ধ হয়ে গিয়েছিল ভ্যাকুয়াম ডিস্টিলেশন ইউনিটে। মেরামতির পর গত শনিবার রাতে ফের ইউনিট চালু করার আগে চলছিল পরীক্ষার কাজ। আর ঠিক সেই পরীক্ষার সময়ই ঘটে যায় বিপত্তি। গ্যাস লিক করতে থাকে ওই ইউনিটে। যা থেকে দ্রুত আগুন লেগে যায়। সেখানে তখন কাজ করছিলেন বছর ২২-এর মোহন লাল সহ বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের গায়ে আগুন লেগে যায়।
আগুনের গ্রাসে সম্পূর্ণ ঝলসে যান মোহন লাল। অন্য ২ জন শ্রমিকের দেহেরও বড় অংশ পুড়ে যায়। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মোহন লালকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে। শনিবার রাতে আগুন লাগার পর দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে ইন্ডিয়ান অয়েলের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। তবে এখানে দুর্ঘটনা এই প্রথম নয়। ৪ হাজার ২২২ একর জমির ওপর অবস্থিত এই বিশাল শোধনাগারে ২০১৮ সালের জানুয়ারিতেও আগুন লেগেছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…