National

বেপরোয়া ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত ৪ যুবক

উল্টোদিক থেকে ছুটে আসছিল একটি ট্রাক। গাড়িটির গতিও নেহাত কম ছিলনা। মারুতি অল্টো গাড়িটিতে ছিলেন চালক সহ ৫ জন। দিল্লি থেকে যমুনানগর যাচ্ছিলেন তাঁরা। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার লাডওয়ার এলাকার বাদশামি গ্রামের কাছে হাইওয়েতে গাড়িটির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ২টি গাড়ির গতিই নেহাত কম না থাকায় সংঘর্ষ ভয়ংকর চেহারা নেয়।

পুলিশ জানাচ্ছে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ জনের মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। মৃতদের সকলেরই বয়স ২২ থেকে ২৪ এর মধ্যে। সকলেই যমুনানগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি অতিরিক্ত গতিতে ছিল। বেপরোয়াভাবে ট্রাকটি ছুটছিল। ফলে গাড়িটি সম্ভবত ট্রাকটিকে কাটাতে চেয়েও পেরে ওঠেনি।

ঘটনার পরই ট্রাক ফেলে চম্পট দেয় ট্রাক চালক। পুলিশ ওই ট্রাক চালককে খুঁজছে। ঘটনার পর গাড়িটির এতটাই দলা পাকানো অবস্থা হয় যে আরোহীদের বার করতে হিমসিম খেতে হয় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026