National

গুলির লড়াইয়ে খতম ৩ সোনা লুঠেরা

একটা রাজ্য বলে নয়। দেশের অনেকগুলি রাজ্যেই তাদের নামে একাধিক মামলা রয়েছে। সোনা লুঠে তারা সিদ্ধহস্ত। একের পর এক রাজ্যে সোনা লুঠ করে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াত তারা। ফলে পুলিশও হন্যে হয়ে খুঁজছিল তাদের। অবশেষে তাদের নাগাল পেল পুলিশ। আর নাগাল পেতেই দুষ্কৃতিদের গুলি করে খতম করল তারা।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়। এখানেই লুকিয়ে ছিল কুখ্যাত অপরাধী মণীশ কুমার সিং সহ ২ জন। খবর পায় পুলিশ। দ্রুত সেখানে তাদের গ্রেফতার করতে হাজির হয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বেগতিক বুঝে পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতিরা। শুরু হয় গুলির লড়াই।

শনিবার সকালে এই গুলির লড়াইতে আতঙ্ক ছড়ায়। তবে দীর্ঘক্ষণ লড়াইয়ের পরে পুলিশের গুলিতে ৩ লুঠেরারই মৃত্যু হয়। তাদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ৩ কুখ্যাত অপরাধীকে গুলি করে মারতে পারা পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026