National

চকোলেটের প্রলোভন দিয়ে ৭ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ ৭০ বছরের বৃদ্ধের

আরও এক ভয়ানক ধর্ষণের ঘটনা খবরের শিরোনামে উঠে এল। মানুষের আদিম লালসার চূড়ান্ত রূপ ফের একবার কলুষিত করল সমাজকে। সামাজিক সম্পর্কের সুস্থ নিয়মগুলিকে পিষে দিয়ে দাদুর বয়সী বৃদ্ধের লালসার শিকার হল নাতনির বয়সী মেয়ে। এবারের শিহরিত হওয়ার মত ঘটনায় অভিযুক্ত ৭০ বছরের এক বৃদ্ধ। তার আদিম প্রবৃত্তির শিকার বৃদ্ধের ১০ ভাগের এক ভাগ বয়সী ৭ বছরের এক বালিকা।

সোমবার ঘটনাটি পুলিশ মারফত সংবাদমাধ্যমের সামনে আসে। গত শনিবার ৭ বছরের ওই বালিকার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বৃদ্ধ নির্যাতিতার প্রতিবেশি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, ওই ৭০ বছরের বৃদ্ধ ৭ বছরের বালিকাটিকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখায়। এখানেই শেষ নয়, প্রলোভন দেখিয়ে অভিযুক্ত বৃদ্ধ ৩ দিন ধরে ওই বালিকাকে নির্যাতন করে বলেও অভিযোগ।

মেয়েটি ঘটনার কথা বাড়িতে জানানোয় বাড়ির লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। রাজ্যের গজপতি জেলার নিউ ক্যাম্প স্ট্রিট সেকেন্ডে পাশবিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026