প্রতীকী ছবি
এমন শিউরে ওঠার মত দৃশ্যে প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। এক কিশোরীর পোশাক জোর করে খুলে তাকে রাস্তার ওপর নগ্ন করে তার শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করছে এক কিশোর। এমন ভয়ংকর দৃশ্যে প্রাথমিকভাবে অবাক হলেও পরে পথচলতি মানুষই ওই কিশোরীকে উদ্ধার করেন। তাঁরাই পাকড়াও করেন অভিযুক্ত কিশোরকে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ডিবিআর মিলস এলাকায়। ওই বছর ১৬-র কিশোরী পুলিশকে জানিয়েছে তার সঙ্গে ওই কিশোরের আলাপ হয় মাস তিনেক আগে। তাদের মধ্যে দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ চলছিল। কিন্তু হালে ওই কিশোরের মনে হয় তার প্রেমিকা অন্য কোনও ছেলের সঙ্গেও সম্পর্কে লিপ্ত। ওই কিশোরী জানায়, এই সন্দেহের পর গত বৃহস্পতিবার তাকে ডিবিআর মিলস এলাকায় দেখা করতে বলে ওই কিশোর। সেইমত সে হাজির হয় সেখানে। কিন্তু সেখানে হাজির হতেই প্রকাশ্যেই তার জামাকাপড় জোর করে খুলে নিতে থাকে ওই কিশোর। এভাবে তাকে সম্পূর্ণ নগ্ন করে দেয়। তারপর ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। শরীরের যেখানে সেখানে ব্লেড দিয়ে আঘাত করতে থাকে সে।
পুলিশ ওই কিশোরকে গ্রেফতারের পর তদন্তে নেমে জানতে পেরেছে ওই কিশোর মাদকাসক্ত। সে নিজেই এই কাণ্ড ঘটিয়েছে, নাকি এর পিছনে তার অন্য কোনও মাদকাসক্ত সাথীও ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় হায়দরাবাদ শহরে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…