প্রতীকী ছবি
মামুলি সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া। এমনটা তো প্রতিটি পরিবারেই হয়ে থাকে। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি খুব বড় বিষয় নয়। কিন্তু সেই মামুলি ঝগড়া থেকেই ঘটে গেল ভয়ংকর পরিণতি। স্বামী মেরে স্ত্রীর মাথা ফাটিয়ে তাঁকে মরার জন্য ফেলে রেখে চম্পট দিল। দীর্ঘক্ষণ ওইভাবে পড়ে থাকার পর এক প্রতিবেশি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শনিবার সকালে মৃত্যু হয়। মৃত্যুকালীন জবানবন্দিতে ওই মহিলা সব ঘটনা পুলিশকে জানিয়ে গেছেন।
তিনি জানিয়েছেন, গুরুগ্রামের সেক্টর ৪০-এ থাকতেন তিনি ও তাঁর স্বামী রোহিত পল। সাংসারিক মামুলি বিষয় নিয়ে গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঝগড়া লাগে। এ সময়ে রোহিত একটি ভোঁতা জিনিস দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার বদলে রোহিত তাঁকে ওই অবস্থায় ফলে রেখে চম্পট দেয়। দীর্ঘক্ষণ পর তাঁর এক প্রতিবেশি এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে শনিবার পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা শনিবার সকালে বিফল হয়। ওই মহিলার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে রোহিত পলকে খুঁজছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…