রবিবারের সকালে জয় রাইডে জুহু বিমানবন্দর থেকে উড়েছিল রবিনসন আর৪৪ অ্যাসট্রো চপারটি। কিন্তু সেই খুশির সফরের যে মুহুর্তে ভয়ংকর পরিণতি হতে চলেছে তা কে জানত! কিছুটা ওড়ার পরই চপারটি যাত্রী সহ গোরেগাঁওয়ের আরে কলোনির ঘন জঙ্গলে ভেঙে পড়ে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুনও লেগে যায়। মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত ২ জন। ক্লাচ অ্যাসেম্বলির কাছে চপারটি আসতেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন। তারপরই সেটি আরে কলোনিতে ভেঙে পড়ে। ১৯৯২ সালে তৈরি এই চপারটি প্রথমে ছিল পবন হংসের। পরে তা বিক্রি করে দেওয়া হয় আমন এভিয়েশনকে। তারা চপারটিকে সারিয়ে নিয়ে জয় রাইডে ব্যবহার করছিল।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…