National

বাথরুমে ঢুকতেই বাইরে থেকে তালা, নাটকীয়ভাবে বন্দি লেপার্ড

বৃহস্পতিবার সকাল। তখন ঘড়িতে ৮টা হবে। সে সময়ে দিল্লির কাছে গুরুগ্রামের একটি গ্রামে ঢুকে পড়ে একটি লেপার্ড। লেপার্ড নজরে পড়তেই গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজকর্ম লাটে ওঠে। গ্রামবাসীরা তখন সকলেই ঘরে আশ্রয় নিতে ব্যস্ত। কীভাবে লেপার্ডের হাত থেকে বাঁচা যায় তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

গ্রামে কিছুক্ষণ পায়চারি করে অবশেষে লেপার্ডটি গিয়ে ঢোকে ওই গ্রামেরই প্রাক্তন সরপঞ্চ অর্থাৎ গ্রাম প্রধানের বাড়িতে। বাড়িতে ঘুরতে ঘুরতে লেপার্ডটি গিয়ে ঢোকে বাথরুমে। আর যেই না বাথরুমে ঢোকা, তখনই সাহস করে ওই বাথরুমের দরজা টেনে তালা বন্ধ করে দেন বাড়ির লোকজন। লেপার্ড বন্দি হয়ে পড়ে বাথরুমের মধ্যেই।

বাথরুমে লেপার্ড বন্দি হওয়ার পর কিছুটা আতঙ্কমুক্ত হয়ে গ্রামবাসীরা দ্রুত পুলিশ ও বন দফতরে খবর দেন। প্রসঙ্গত গুরুগ্রামে লেপার্ড জনবসতিতে ঢুকে পড়া নতুন নয়। আগেও এই ঘটনা ঘটেছে। এদিকে লেপার্ড আতঙ্কে এদিন ওই গ্রাম সহ আশপাশের জনজীবন ব্যাহত হয়। অনেকেই খবর জানার পর বাড়ি থেকা বার হওয়ার সাহস দেখাননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026