National

মধ্যরাতে দুর্ঘটনা, গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বার হল দেহ

সোমবার মধ্যরাতে এক ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। প্রবল গতিতে থাকা গাড়িটি রাতের অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। কোনওভাবেই ট্রাকটিকে কাটাতে পারেননি চালক। গাড়িটি এতটাই গতিতে ছিল যে দুর্ঘটনার পর সেটি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের বাসুমা-রামরাজ লিঙ্ক রোডে। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গাড়িটির এতটাই খারাপ অবস্থা হয়েছিলে যে গ্যাস কাটার দিয়ে কেটে দেহগুলিকে গাড়ির মধ্যে থেকে বার করে আনা হয়। ২ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তবে রাতের মধ্যেই অবস্থা স্বাভাবিক করে দেয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃত ৪ জনই বিজনৌরের বাসিন্দা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026