National

বন্দি নিয়ে যাওয়ার সময় রাজপথে ডিগবাজি খেল পুলিশের ভ্যান

পুলিশের ভ্যানেই বন্দিদের আদালতে পেশ করা হয়। মঙ্গলবারও তেমনই ২ বন্দিকে আদালতে পেশ করার কথা ছিল। সেইমত তাদের পুলিশ ভ্যানে তোলা হয়। ভ্যান এগোয় আদালতের দিকে। ভ্যানে পাহারায় ছিলেন ৬ পুলিশকর্মী।

পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলা সেই পুলিশের ভ্যান আচমকাই নিয়ন্ত্রণ হারায়। তারপর রাস্তায় উল্টে পড়ে ডিগবাজি খায়। দুর্ঘটনাগ্রস্ত সেই পুলিশ ভ্যান থেকে দ্রুত সকলকে উদ্ধার করা হয়। ৬ পুলিশ কর্মী ও ২ বন্দি গুরুতর আহত হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার মাতান এলাকার কেরিবাল-এর কাছে। ২ বন্দিকে আদালতে পেশ করতে ভ্যানটি যাচ্ছিল কুলগাম জেলায়। তার আগে রাস্তায় এমনই এক দুর্ঘটনার শিকার হল পুলিশ ভ্যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026