National

চপার কেলেঙ্কারি, ত্যাগীর ৪ দিনের সিবিআই হেফাজত

৪ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হল প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে। শনিবার দিল্লি আদালতে পেশ করা হলে ত্যাগীকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁর ভাই সঞ্জীব ত্যাগী ও তাঁদের আইনজীবী গৌতম খৈতানকেও ১৪ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অগস্তাওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে এসপি ত্যাগীকে গত শুক্রবার গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার করা হয় তাঁর ভাই সঞ্জীব ত্যাগী ও তাঁদের আইনজীবী গৌতম খৈতানকে।

অভিযোগ দেশের ভিভিআইপিদের জন্য চপার কেনার চুক্তি করতে ইতালির সংস্থা অগস্তাওয়েস্টল্যান্ডের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ত্যাগী। প্রায় ৪৩২ কোটি টাকা ঘুষ নেন তিনি। যা তাঁর ভাইয়ের মারফত তাঁর কাছে আসে। হাওয়ালার মাধ্যমে টাকা ভারতে ঢোকান তাঁদের আইনজীবী গৌতম খৈতান। ৩৬০০ কোটি টাকার এই চপার ডিল যাতে নিশ্চিন্তে হতে পারে সেজন্যই বায়ুসেনা প্রধানকে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে ত্যাগীর মত একজন হাইপ্রোফাইল ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026