National

দরজাই খুলল না পাক সেনা, ফিরে এল বাস

একদিকে ভারতের পুঞ্চ। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালকোট। এই ২ জায়গার মধ্যে চলে বাস। ২ দেশের মধ্যে বাস চলাচল। ফলে মাঝে পার করতে হয় সীমান্ত। আর সেখানেই বাধ সাধল পাকিস্তান সেনা। জিরো পয়েন্টে বাস পৌঁছলে দরজাই খুলল না তারা। অগত্যা ফিরে এল বাস।

পুঞ্চের চাকান দা বাগ এলাকা থেকে বাস ছাড়ে পাকিস্তানের রাওয়ালকোটের উদ্দেশে। এদিনও বাস ছেড়েছিল। বাস গিয়ে পৌঁছয় সীমান্তের জিরো পয়েন্টে। সামনে পাকিস্তান। পাকিস্তানে প্রবেশ করতে গেলে একটি গেট পার করতে হয়। যা পাক সেনা খুলে দেয়। বাস প্রবেশ করে তাদের ভূখণ্ডে। কিন্তু সেই দরজা এদিন কিছুতেই খুলল না পাক সেনা। বাস বেশ কিছুক্ষণ যাত্রী নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পর ফেরত এল চাকান দা বাগে।

পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারত বোমা ফেলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সমঝোতা এক্সপ্রেসের যাত্রা স্থগিত করেছিল পাকিস্তান। এদিন সেই ট্রেন চলাচল ফের শুরু হয়। কিন্তু এদিনই আবার পুঞ্চ ও রাওয়ালকোটের মধ্যে বন্ধ হয়ে গেল বাস চলাচল। আপাতত এই বাস চলাচল বন্ধই থাকছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026