National

পোষা হাতি পিষে মারল মাহুতকে

তাঁর কথা অক্ষরে অক্ষরে শুনত তাঁর পোষা হাতি। উঠতে বললে উঠত, বসতে বললে বসত। এমন এক আজ্ঞাবহ হাতিই কিনা তাঁর মৃত্যুর কারণ হল! রবিবার ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়ামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহুতের।

পুলিশ জানাচ্ছে, অরুণ নামে ওই মাহুতের পোষা হাতি ভরত বিশ্বনাথন। রবিবার অরুণ হাতিকে একদিকে শুয়ে পড়ার নির্দেশ দেন। ভরত তা শোনামাত্র পালনও করে। কিন্তু সে অরুণ যে দিকে রয়েছে তার উল্টোদিকে শোওয়ার বদলে অরুণ যে পাশে দাঁড়িয়েছিলেন সেদিকে বসে পড়ে। দাঁতাল হাতির বিশাল চেহারার তলায় পিষে যান অরুণ। আশপাশ থেকে সকলে এসে যতক্ষণে অরুণকে হাতির তলা থেকে উদ্ধার করেন ততক্ষণে সব শেষ।

তবে কী দাঁতাল ইচ্ছে করেই অরুণকে মেরে ফেলল? পুলিশ কিন্তু বলছে তেমনটা নয়। বরং এটা নিছকই একটা দুর্ঘটনা। কারণ অরুণের নির্দেশই পালন করছিল ভরত। কিন্তু সে বুঝতে পারেনি কোন দিকে শোওয়া উচিত হবে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026