National

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল পুলিশ ভ্যান, মৃত ২ পুলিশকর্মী

৪৯ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা ধরেই ছুটে আসছিল একটি ট্রাক। উল্টোদিক থেকে আসছিল একটি পুলিশ ভ্যান। যারমধ্যে বেশ কয়েকজন ওড়িশা স্পেশাল আর্মড পুলিশ ছিলেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের একটি অনুষ্ঠানে সুরক্ষার দায়িত্বে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। ওড়িশার ঝারসুগুড়া জেলা বেলপাহাড় এলাকায় প্রবল গতির ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ ভ্যানটির। ২ পুলিশকর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার জেরে পুলিশের ভ্যানটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। অন্য পুলিশকর্মীদের চোট সারাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ট্রাকটিরও ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে হওয়া এই ঘটনায় ওই রাস্তায় যান চলাচল দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনায় মৃত পুলিশকর্মীদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সেইসঙ্গে ২ মৃত পুলিশের পরিবারের ১ জন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026