National

রক্ষীর গলা কেটে এটিএম লুঠের চেষ্টা

নোট বাতিলের পর বিহারের রাজধানী শহর পাটনায় এটিএম লুঠের চেষ্টা করল একদল দুষ্কৃতী। বাধা দেওয়ার চেষ্টা করলে এটিএমের রক্ষীকে গলা কেটে খুন করে তারা। মৃত রক্ষীর নাম দীপক কুমার। ঘটনাটি ঘটেছে পাটনার ব্যস্ত ডাকবাংলো এলাকার মৌ‌র্যলোক শপিংমলে। পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরের দিকে সেন্ট্রাল ব্যাঙ্কের ওই এটিএমে হানা দেয় দুষ্কৃতীরা। সেসময়ে এটিএমের প্রহরায় ছিলেন বছর ৪০ এর দীপক কুমার। তিনি স্বাভাবিকভাবেই বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ সেসময়ে দীপক কুমারের গলা কেটে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। তারপর শাটার নামিয়ে অনেক চেষ্টা করেও এটিএম মেশিন ভাঙতে না পেরে অবশেষে চম্পট দেয় তারা। স্থানীয় কোতোয়ালি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনা ঘটে গেল, অথচ পুলিশ কিছু জানতে পারলনা? অবাক হয়ে এ প্রশ্ন তুলছেন শহরের বহু বাসিন্দা।

 

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026