National

পর্যটকদের জন্য সুখবর, সিমলা-চণ্ডীগড়ের মধ্যে চালু হেলিকপ্টার

সিমলা থেকে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে সিমলা। ৩০ মিনিটের উড়ান। যাত্রী পিছু খরচ ২ হাজার ৮৮০ টাকা। এই খরচটা করতে পারলেই যে কেউ মাত্র ৩০ মিনিটে পৌঁছে যাবেন সিমলার মত পর্যটনক্ষেত্রে। বৃহস্পতিবার এই উড়ান পরিষেবা চালু করলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু। ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেন তিনি।

সিমলা এমন এক পর্যটনস্থল যেখানে সারা বছর প্রচুর মানুষের ভিড় জমে। ভারতীয় তো বটেই, এমনকি বহু বিদেশি পর্যটকও সিমলায় হাজির হন। তাঁদের এই হেলিকপ্টার পরিষেবায় বিশেষ সুবিধা হল বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে চালু করেছিলেন উড়ান বা ইউডিএএন। যার পুরো কথা হল উড়ে দেশ কে আম নাগরিক। দেশের সাধারণ মানুষের জন্য উড়ানের সেই প্রকল্পের আওতায় এদিন উড়ান-২ নামে এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন হল।

আপাতত সপ্তাহে ৩ দিন হেলিকপ্টার পরিষেবা চালু হল। দিন ১৫ পর থেকে সপ্তাহে ৬ দিন উড়বে হেলিকপ্টার। চণ্ডীগড় থেকে বেলা ১০টায় উড়ে কপ্টার সিমলার কাছে জুবারহাট্টিতে নামবে বেলা সাড়ে ১০টায়। উল্টোদিকে জুবারহাট্টি থেকে ১০টা ৫৫ মিনিটে উড়ে বেলা ১১টা ২৫ মিনিটে কপ্টার যাত্রীদের নিয়ে নামবে চণ্ডীগড়ে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026