National

সেনা ক্যাম্প থেকে ফেরার পথে খাদে কনভয়, অল্পের জন্য বাঁচলেন মন্ত্রী

মিজোরামের স্বরাষ্ট্র ও কর দফতরের মন্ত্রী লালচামলিয়ানা গিয়েছিলেন ভাতুয়ামপুই গ্রামে। এখানে সেনা প্রশিক্ষণের ক্যাম্প চলছে। সেই প্রশিক্ষণই দেখতে গিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ দেখে নিজের কয়েকজন সঙ্গীকে নিয়ে ফিরছিলেন আইজল। ৩ গাড়ির কনভয়ে আইজল ফিরছিলেন তিনি। পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছিল তাঁর কনভয়।

দক্ষিণ মিজোরামের তাউইপুরি উত্তর গ্রামের কাছে কনভয়টি আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ৩ পুলিশকর্মীর মৃত্যু হয়। ২ জনকে গুরুতর আহত অবস্থায় খাদ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কেন এই দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়।

৩ গাড়ির কনভয়ে একটি গাড়িতে ছিলেন মন্ত্রী। ভাগ্যবশত তাঁর গাড়িটি বেঁচে যায়। ফলে তিনি অল্পের জন্য রক্ষা পান। কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। যেখানে একজন মন্ত্রীর কনভয় যাচ্ছে সেখানে এমন এক দুর্ঘটনা গোটা মিজোরাম পুলিশকে নাড়িয়ে দিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026