National

সুরক্ষা পরিষদের ৫ স্থায়ী সদস্যকে বিমান হানার বিষয়টি বুঝিয়ে বলল ভারত

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চিন। পাকিস্তানে ঢুকে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া। জইশ জঙ্গিদের কমান্ডার, ট্রেনার ও বহু জঙ্গিকে এই হামলায় খতম করা। ভারতের তরফে কেবল জঙ্গি ঘাঁটিতেই আক্রমণ চালানো। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে এই হামলার সিদ্ধান্ত। এসব বিষয় এই ৫ সদস্য রাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতদের বুঝিয়ে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।

মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্রকে বোঝানোই নয়, সেইসঙ্গে সব মিলিয়ে ২৫টি দেশের রাষ্ট্রদূতকে ডেকে পুরো হামলার বিষয়টি বুঝিয়ে বলেন গোখলে। ভারত কেন এই হামলা চালাল তাও তাঁদের কাছে পরিস্কার করে বুঝিয়ে বলা হয়।

পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর জইশ এই হামলার দায় স্বীকার করে। সেই জইশেরই ঘাঁটিতে এদিন হামলা চালানো হয় বলে জানান বিদেশ সচিব। প্রসঙ্গত পুলওয়ামা কাণ্ডের পরদিনও এভাবেই গোটা ঘটনা ওই রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেছিল ভারত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026