মানা না শোনায় স্ত্রী, পুত্রকে কুপিয়ে মারল বৃদ্ধ

মানা করা সত্ত্বেও কথা না শুনে এয়ার কন্ডিশনার বা এসি মেশিন চালানোয় স্ত্রী, পুত্রকে কুপিয়ে খুন করলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কেরালার এরনাকুলামের আঙ্গামালি পুর এলাকায়। সূত্রের খবর, আঙ্গামালির বাসিন্দা ৮১ বছর বয়স্ক পল স্ত্রী মেরি ও ছেলে থমাসের সঙ্গে থাকতেন। বিদ্যুতের বিল বেশি আসায় পলের কঠোর নিষেধ ছিল বাড়িতে কেউ যেন এসি মেশিন না চালায়। কিন্তু সে কথায় কর্ণপাত না করে শনিবার ভোরে এসি চালিয়ে ঘুমোচ্ছিলেন মা ও ছেলে। ভোর চারটে নাগাদ ঘুম থেকে উঠে এসি চলতে দেখে উত্তেজিত হয়ে পড়েন পল। অভিযোগ এরপরই রাগে অন্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা করেন তিনি। এসি মেশিন চালানোকে কেন্দ্র করে এমন পৈশাচিক হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবসরপ্রাপ্ত রেলকর্মী পলকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026