National

এনআরআই মেয়েকে হত্যা করে আত্মঘাতী বাবা

ডেভিড মাসিহ ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। প্রাক্তন ইঞ্জিনিয়ার ডেভিড তাঁর স্ত্রীকে নিয়ে অমৃতসরের গুলমোহর অ্যাভিনিউতে থাকতেন। তাঁদের একমাত্র মেয়ে নিলোফার একজন এনআরআই। বিদেশেই থাকেন। মাঝে মধ্যে আসতেন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে। তেমনই এসেছিলেন কদিন আগে। গত রবিবার ৩৫ বছরের নিলোফার ও তাঁর বাবা ৬০ বছরের ডেভিডের দেহ উদ্ধার হয় তাঁদের বাড়ি থেকে।

পুলিশ জানাচ্ছে, প্রাথমিকভাবে যা জানা গেছে যে বাবার হাতেই মেয়ে খুন হন। মেয়েকে হত্যার পর বাবাও আত্মঘাতী হন। নিলোফারকে লোহার রড দিয়ে মাথায় মেরে খুন করেন ডেভিড। রড দিয়ে আঘাতের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় নিলোফারের। মেয়েকে হত্যা করার পর নিজেও সিলিং থেকে ঝুলে আত্মঘাতী হন ডেভিড। রবিবার সকালে নিলোফারের মা, ডেভিডের স্ত্রী গিয়েছিলেন চার্চে প্রার্থনায় অংশ নিতে। বাড়ি ফিরে তিনি স্বামী ও মেয়েকে এই অবস্থায় দেখতে পান।

প্রতীকী ছবি

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ডেভিড বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তবে ঠিক কী কারণে তিনি মেয়েকে হত্যা করলেন এবং নিজে আত্মঘাতী হলেন তা এখনও পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026