National

দাউ দাউ করে জ্বলছে জঙ্গল, প্রাণ বাঁচাতে পালাচ্ছে পশুরা

তামিলনাড়ু ও কর্ণাটকের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কর্ণাটকের চামারাজানগর জেলা। এখানেই রয়েছে বিশাল এলাকা নিয়ে বান্দিপুর জঙ্গল। অতিকায় জঙ্গলে বাঘ থেকে লেপার্ড, হাতি থেকে হরিণ এবং আরও নানা পশুপাখির বাস। সেই বান্দিপুর জঙ্গলেই গত শনিবার আগুন ধরে যায়। দাবানল গ্রাস করতে থাকে হেক্টরের পর হেক্টর জঙ্গল। আগুন ছড়াতে থাকে জঙ্গল জুড়ে। ইতিমধ্যেই ২ হাজার হেক্টরের ওপর জঙ্গল আগুনের গ্রাসে চলে গেছে। আগুন নেভাতে সবরকম চেষ্টা শুরু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের লড়াই, ছবি – আইএএনএস

কেন এভাবে আগুন ছড়াল? জানা যাচ্ছে এখানে খুব দ্রুত পরিবেশে বদল এসেছে। যার জেরে এখানে সময়ের আগেই প্রচুর শুকনো ঘাস ও ঝোপ তৈরি হয়েছে। যার থেকে আগুন দ্রুত ছড়িয়েছে। ইতিমধ্যেই ৬৭ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ২ রাজ্যের মধ্যেও যান চলাচল বন্ধ রয়েছে। আগুন না নেভা পর্যন্ত বা প্রশাসনের তরফে না জানানো পর্যন্ত এখানে যান চলাচল বন্ধই থাকছে।

আগুনের গ্রাসে ২ হাজার হেক্টরের ওপর জঙ্গল, ছবি – আইএএনএস

বান্দিপুর জঙ্গলে প্রচুর বাঘ, লেপার্ড, হাতি, বাইসন, হরিণ, অ্যান্টিলোপ সহ পশুপাখি রয়েছে। আগুনের আঁচ থেকে বাঁচতে তারা ইতিমধ্যেই জঙ্গলের আরও গভীরে পালিয়েছে। বন দফতরের আধিকারিকরা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এসব পশুর এখনও কোনও ক্ষতি হয়নি। তারা সুরক্ষিত। বনের গহনে রয়েছে। কিন্তু সাপ বা এ ধরণের ছোট প্রাণিদের অনেকেই এই আগুনের আঁচ থেকে বাঁচতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026