ফাইল ছবি
রবিবার সকালে গুলি যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ডের গুমলা জেলার জঙ্গল এলাকা। এখানে এদিন সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথবাহিনী টহল দিচ্ছিল। সে সময়ে যৌথ বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয় মাওবাদীদের। দীর্ঘক্ষণ ২ পক্ষে গুলির লড়াই চলে। প্রসঙ্গত এই গুমলা জেলায় মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অপারেশন শুরু করেছে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ।
দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ৩ মাওবাদীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় তাদের দেহ। বাকিরা পালায় বলে বলে মনে করছে যৌথবাহিনী। মৃতদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ০.৩১৫ এমএম রাইফেল ও ১টি পিস্তল উদ্ধার হয়েছে।
বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। গহন জঙ্গলে মাওবাদীদের ঘাঁটি খুঁজতে শুরু হয়েছে জোরদার চিরুনি তল্লাশি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…