প্রতীকী ছবি
সোনা বদলে ঋণদানকারী সংস্থায় হানা দিয়ে ১৫ কেজি সোনা নিয়ে চম্পট দিল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি। সোনার বিস্কুট, বার ও কয়েনের আকারে ছিল সোনা। সেগুলি নিয়ে চম্পট দেওয়ার আগে ওই শাখার ম্যানেজারকে আঘাত করে আহত করে তারা। ২ মহিলাকে বেঁধেও ফেলে যায়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে মনপ্পুরম ফিনান্স কোম্পানির বেগমপুল শাখাতে। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ এখানে বাইকে করে হাজির হয় দুষ্কৃতিরা। দ্রুত শাখায় ঢুকে ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকায় তারা। ম্যানেজারের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাতও করে। তারপর সোনা লুঠ করে ওই শাখার ২ মহিলা কর্মীকে বেঁধে ফেলে। এরপর যে বাইকে করে এসেছিল, সেই বাইকেই চম্পট দেয় দুষ্কৃতিরা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ব্যাগে সোনা নিয়ে দুষ্কৃতিরা চম্পট দিয়েছে তাতে ট্র্যাকার থাকায় পুলিশের তদন্তে কিছুটা সুবিধা হচ্ছে। কে বা কারা এ কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেইসঙ্গে লুঠ হওয়া সোনা ফেরত পেতে উঠে পড়ে লেগেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…