হাসপাতাল, প্রতীকী ছবি
রাতের অন্ধকারে চা বাগানে বসে মদ্যপান করছিলেন অনেকে। মদ্যপানের পরই তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। হাসপাতালে নিয়ে গেলে এঁদের মধ্যে ১২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের আরও ভাল চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, এছাড়াও আশপাশের এলাকা থেকে কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাট জেলার শালমিরা টি এস্টেট চা বাগানের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, এখানে অনেকেই বৃহস্পতিবার রাতে মদ্যপান করেন। সকলেই একই মদ বিক্রেতার কাছ থেকে মদ কেনেন। তাঁদের দাবি, মদ্যপানের পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অনেককে হাসপাতালে পাঠানো হয়। আবার অন্য কয়েকজনকে হাসপাতালে পাঠানোর দরকার পরেনি।
বিষমদ কাণ্ডে কিছুদিন আগেই উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে বহু মানুষের মৃত্যু হয়। তারপরই উঠেপড়ে লাগে পুলিশ। ফের বিষমদ কাড়ল প্রাণ। এবার অসমে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…