National

তুষারধসের নিচে হারিয়ে গেল ২২টি বাড়ি

এই মরসুমে প্রবল তুষারপাত দেখেছে জম্মু কাশ্মীর। এমন নয় যে অন্য বছর তুষারপাত হয়না। কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়েছে। এখনও লাগাতার বিভিন্ন জায়গায় তুষারপাত চলছে। যার জেরে কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত। তুষারপাতের জেরে পুরু বরফের তলায় হারিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকা। অনেক জায়গায় তুষারধস হচ্ছে। এমনই এক তুষারধসের জেরে একটি গ্রামের ২২টি বাড়ি হারিয়ে গেল বরফের নিচে। আরও ৮টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ছবি – আইএএনএস

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গুরেজ সীমান্ত এলাকায়। এখানেই বান্দিপোরা জেলার খান্দিয়াল গ্রামের ওপর আছড়ে পড়ে তুষারধস। গ্রামের ২২টি বাড়ি বরফে হারিয়ে যায়। তবে এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি। বৃহস্পতিবার সন্ধেয় এই তুষারধস নামে। তার কিছু পরে উদ্ধারকাজ শুরু হয়।

প্রবল তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, ছবি – আইএএনএস

জম্মু কাশ্মীরে এবার শীতে আবহাওয়া এতটাই প্রতিকূল যে হাওয়া অফিসের তরফেও বারবার অরক্ষিত এলাকাগুলির বাসিন্দাদের তুষারধস নিয়ে সতর্ক করা হয়। বিভিন্ন জায়গায় তুষারধস নেমেও চলেছে। প্রবল তুষারপাতের জেরেই তুষারধস বেড়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026