ফাইল : প্রবল তুষারপাতে অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, ছবি - আইএএনএস
দীর্ঘ তুষারপাতের জেরে বন্ধ ছিল জম্মু-শ্রীনগর হাইওয়ে। সেই রাস্তা খোলার পরদিনই ওই রাস্তা ধরে আসার সময় পুলওয়ামায় জঙ্গিহানার শিকার হয় সিআরপিএফ কনভয়। সেই জম্মু কাশ্মীর হাইওয়ে ফের বন্ধ হয়ে গেল। ফের তুষারপাতের জেরেই রাস্তা বন্ধ। জম্মু কাশ্মীরে ঠান্ডা জাঁকিয়ে বসে রয়েছে। তুষারপাতও হচ্ছে বিভিন্ন জায়গায়। হচ্ছে বৃষ্টিও। তারমধ্যেই গত ২৪ ঘণ্টায় জম্মু-শ্রীনগর হাইওয়ের বানিহাল সেক্টরে প্রচুর তুষারপাত হয়েছে। প্রায় ১ ফুট বরফ জমে গেছে রাস্তার ওপর। সেইসঙ্গে রামসু-রামবান সেক্টরে একাধিক রাস্তা ধসে বন্ধ।
তুষারপাত ও ধসের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাস্তা বন্ধ থাকার কথা পরিবহণ দফতরের তরফেও পরিস্কার করে দেওয়া হয়েছে। আবহাওয়া একটু ভাল হলেই রাস্তা সাফ করার কাজ শুরু হবে বলেও দফতরের তরফে জানানো হয়েছে। যেসব গাড়ি হাইওয়েতে আটকে পড়েছে, সেগুলিকে সুরক্ষিতভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
জম্মু থেকে কাশ্মীর উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় এদিন প্রবল বৃষ্টিও হয়েছে। আরও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির ও তুষারপাতের জেরে জম্মু কাশ্মীর জুড়েই পারদ ফের নিম্নমুখী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…