National

সেনা মন্তব্যে মুখ্যমন্ত্রীকে পারিক্করের চিঠি, চিঠি ফাঁসের অভিযোগ ডেরেকের

রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি মর্মাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দায়িত্বশীল কারও কাছ থেকে এটা তিনি আশা করেননি। ওই পদে থেকে এমন মন্তব্য কখনই অভিপ্রেত নয়। রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন নতুন কিছু নয়। বহু বছর ধরেই বেশ কিছু রাজ্যে এটা হয়ে থাকে। সেনা জওয়ানরা নিরস্ত্র অবস্থায় গাড়ি গুনছিলেন। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন তাতে সেনার ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিন চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। তাঁর আরও দাবি, অনেক সময়ে রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে এমন বক্তব্য পেশ করে থাকেন। যার আদপে কোনও ভিত্তি থাকেনা। কিন্তু সেনা সম্বন্ধে এমন মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল। এদিকে এই চিঠি এখনও মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছয়নি বলে সকালে দাবি করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর অভিযোগ, এমন একটি চিঠির কথা তিনিও সাংবাদিকদের কাছে শুনেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে লেখা এই চিটি কিভাবে তাঁর হাতে যাওয়ার আগেই সাংবাদিকদের হাতে চলে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেরেক। পাশাপাশি জানিয়েছেন, চিঠি হাতে পেলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এর জবাব দেবেন।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026