National

শিশুকন্যাকে গণধর্ষণ, ফাঁসির সাজা কাকার

দিনটা ছিল ২৩ সেপ্টেম্বর, ২০১৮। বাড়ির বাইরে নিজের মনে খেলছিল ৩ বছরের শিশুকন্যাটি। দাদার মেয়েকে খেলতে দেখে এগিয়ে আসে তার কাকা। তারপর তাকে তুলে নিয়ে যায় ঘরে। সেখানে তাকে ধর্ষণ করে। সম্পর্কে কাকার হাতে ধর্ষিত হয় মাত্র ৩ বছরের ওই শিশু। ধর্ষণের জেরে প্রবল রক্তক্ষরণ শুরু হয় তার। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই শিশুটির।

ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের গুমলা জেলায়। শিশুটির বাবা-মা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এমন ভয়ংকর ঘটনার কারণ জানতে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ শুরু করেন। শিশুর কাকা বন্ধন ওঁরাওকেও চেপে ধরেন তাঁরা। তখনই সে দাদা-বৌদির কাছে ধর্ষণের কথা কবুল করে। তার স্বীকারোক্তির পর পুলিশ তাকে গ্রেফতার করে।

সেই মামলা এতদিন চলছিল গুমলার জেলা আদালতে। অবশেষ বুধবার সাজা শোনালেন বিচারক। বন্ধন ওঁরাওকে এই শিউরে ওঠা ঘটনার জন্য মৃত্যুদণ্ডের সাজা দেন তিনি। সেই সঙ্গে বন্ধনকে ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেয় আদালত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026