National

ফের কৃষকদের লং মার্চ, চাপে সরকার

গত ২০১৮ সালের ১২ মার্চ এক লং মার্চ দেখেছিল দেশ। বামপন্থী কৃষক সংগঠনের ডাকে সেই লং মার্চে সামিল হয়েছিলেন প্রায় ৩৫ হাজার কৃষক। চাপে পড়ে তখন তাঁদের অনেক দাবিতেই হ্যাঁ করতে বাধ্য হয়েছিল মহারাষ্ট্রের বিজেপি সরকার। এক বছর পর ফের লং মার্চের প্রতিবাদের মুখে ফড়নবিশ সরকার। বুধবার নাসিক থেকে শুরু হল বামপন্থী কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভা-র ডাকে কৃষকদের লং মার্চ। কৃষকদের দাবি, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকার।

ফাইল : রাজধানীর রাজপথে কৃষকদের শান্তিপূর্ণ মিছিল, ছবি – আইএএনএস

মহারাষ্ট্রের বিভিন্ন কোণা থেকে প্রায় ৫০ হাজার কৃষক এই লং মার্চে অংশ নিয়েছেন। ২০০ কিলোমিটার পায়ে হেঁটে পার করবে এই লং মার্চ। আগামী ২৭ ফেব্রুয়ারি এই পদযাত্রা শেষ হবে মুম্বইতে। এই পদযাত্রায় যাত্রা পথেও অনেক কৃষক মিছিলে যোগ দিতে পারেন বলে মনে করছে এআইকেএস।

গতবারের চেয়েও কৃষক সংখ্যায় অনেক বড় এই পদযাত্রায় বহু মহিলা এবার অংশ নিয়েছেন। এআইকেএস-এর দাবি, এই লং মার্চ আটকে দেওয়ার সবরকম চেষ্টা চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। এমনকি তাদের নেতাদের গ্রেফতার করার পরিকল্পনাও পুলিশ করছে বলে দাবি করেন এআইকেএস মুখপাত্র পিএস প্রসাদ। এমনকি যেসব কৃষক এই মার্চে অংশ নিতে আসছিলেন তাঁদেরও রাস্তায় বিভিন্ন জায়গায় অযথা আটকে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026